বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মোশাররফের সঙ্গে ‎রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মোশাররফ হোসেন।
expand
উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মোশাররফ হোসেন।

‎রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

‎সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

‎এর আগে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে, কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি। ‎জনগণের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এই দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

‎এদিকে সফরকালে তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন-এ স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন।

‎এর আগে বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাব-এর সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার,বিএনপি নেতা হাজী আল-মামুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X