

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না”—এই বাস্তবতাকে সামনে রেখে যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে যশোরের ৬৯, মাগুরার ১৯ এবং ঝিনাইদহ জেলার ৬২টি পরিবার এই সহায়তা পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশই মোটরসাইকেলকেন্দ্রিক। নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুটি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও হেলমেট ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অনেক পরিবারই চোখের পানি সামলাতে পারেননি। সহায়তার চেক হাতে পেলেও তারা বলছেন, অর্থ কিছুটা সান্ত্বনা দিতে পারে, কিন্তু প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়।
মন্তব্য করুন
