বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
expand
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দীন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পাকুন্দিয়া–মঠখোলা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাছির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির উদ্দীন শরীর ব্যথার ওষুধ নিতে উপজেলার হোসেন্দী এলাকায় মানিক কবিরাজের বাড়ি থেকে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পাকুন্দিয়া থেকে মঠখোলাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দীন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X