

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুররের ভাঙ্গায় দুই গ্যাস ডিপোর মালিককে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভাঙ্গা পৌরসভার নুরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার নূরপুর এলাকায় বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে আজ বিভিন্ন গ্যাস ডিপোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
দুটি ডিপোতে এ আর্থিক জরিমানা করা হয়। এসময় তাদেরকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে এবং ধার্যকৃত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করতে বলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম জানান, ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
