বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ এএম
আটককৃত ৩ ডাকাত
expand
আটককৃত ৩ ডাকাত

ভোলার লালমোহন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাঙাশিয়া এলাকার মো. নোমান, মো. ইব্রাহিম ও মো. রায়হান। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম হিসেবে দা, বটি এবং লাঠি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মঙ্গলবার গভীর রাতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকা থেকে গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় ওই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও বলেন, তাদেরকে আটকের পর থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, আটকৃকত নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে।

অন্যদুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X