বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ এএম
নিহত তারেক মিয়া (১৯)
expand
নিহত তারেক মিয়া (১৯)

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার সময় রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলা খেলছিল। এসময় খেলায় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে প্রতিপক্ষ খেলোয়াড় আতিক মিয়ার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে তারেকের বুকে, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X