

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে আদালতে হাজির করা হলে এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আইনজীবী সমিতির সভাপতির আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলায় অভিযুক্তদের জেলা জজ আদালত থেকে জামিন দেয়া হলেও নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতাদের নিম্ন আদালত থেকে জামিন দেয়ার ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন
