বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা শিরিনের গণসংযোগ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি নেতা শিরিনের গণসংযোগ
expand
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি নেতা শিরিনের গণসংযোগ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য নিয়ন্ত্রণের দাবিতে গণসচেতনতা কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চিলমারী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন।

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এমন অভিযোগ তুলে তারা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আয়োজন করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার জোড়গাছ বাজারে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার শিরিনের উদ্যোগে বাজারের অলিতে-গলিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। বিএনপি নেতা আব্দুল মতিন বলেন, বাজারে চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে।

তারা দাবি করেন, বাজার মনিটরিং জোরদার করা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং টিসিবি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সরকার কার্যকর পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও প্রতিকার নিয়ে মতবিনিময় করছি। এছাড়াও জনগণকে সচেতন হয়ে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X