বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর হাসপাতালে চুরি সন্দেহে নারী আটক, পুলিশের কাছে হস্তান্তর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
আটক নারী মোছাম্মদ সুমি বেগম
expand
আটক নারী মোছাম্মদ সুমি বেগম

যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির অভিযোগে এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ১২৬ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আটক নারী মোছাম্মদ সুমি বেগম (৩০)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বদেরপুর গ্রামের বাসিন্দা এবং স্বামী মিলন শেখ। তার পিতার নাম মৃত মুক্তার মোল্লা, বাড়ি মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামে।

ভুক্তভোগী মোছাম্মদ জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের বাসিন্দা। তিনি স্বামী আবদুল হাই মোল্লার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন বেগম ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম তার ভ্যানিটি ব্যাগে হাত দেয়। বিষয়টি বুঝতে পেরে জেসমিন বেগম তাকে হাতেনাতে আটক করেন। পরে উপস্থিত লোকজন অভিযুক্ত নারীকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

যশোর সদর হাসপাতাল পুলিশ বক্সের সদস্য সোহেল রানা জানান, ঘটনার বিষয়ে থানার মোবাইল টিমকে খবর দেওয়া হয়েছে। ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X