সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী এবং জেলা প্রশাসন নরসিংদী এর যৌথ উদ্যোগে নরসিংদী সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় পরিচালিত হয় একটি ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের মান যাচাই করা হয়। ফল ও মাছের বাজারে ফরমালিন পরীক্ষায় কোনো ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া একটি মুরগির দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করে তা সঠিক পাওয়া যায়।

তবে অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স ইসলাম ট্রেডার্সকে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং ওজনে কম ঘি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই কেক ও বিস্কুট বিক্রির অপরাধে মেসার্স সোহাগ কনফেকশনারীকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সমস্ত তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপপরিচালক ও অফিস প্রধান কে এম হানিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোক্তাস্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে বিএসটিআই জানিয়েছে—এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X