সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আতিক মুজাহিদের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ
expand
কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দপ্তরসমূহের পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি করার ওপর জোর দেওয়া হয়। সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সঙ্গে প্রশাসনের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি দপ্তরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ও স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, কাজের গুণগত মান বজায় রাখা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি ফুলবাড়ীর মানুষের কাছ থেকে কোনো প্রকার ঘুষ বা অনৈতিক লেনদেন বরদাশত করা হবে না বলে স্পষ্টভাবে জানান এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তিনি মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন। রাজনৈতিক বা হয়রানিমূলক মামলা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মৎস্য ও কৃষি খাতের আধুনিকায়ন, ফুলবাড়ী হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে উন্নত মানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও সেবা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X