সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী ঘোষণা ঘিরে পাল্টাপাল্টি হামলা, তোপের মুখে আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা
expand
পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসা বন্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূলের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর জেরে রোববার রাতে শহর যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনের দোকানে একদল যুবক হামলা চালায় বলে জানা গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X