

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জে একটি মদের পাট্টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আনমনু রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মদের পাট্টাটিতে অভিযান চালায়। অভিযানে প্রায় ২ হাজার বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে উদ্ধারকৃত মদ ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, সেনাবাহিনী বিপুল পরিমাণ দেশীয় মদ ও ৫ জন আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে।
তিনি বলেন, ‘উদ্ধারকৃত মদের দোকানের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
