রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় খোলার ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
expand
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো রয়েছে। সেখানে কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে এক ব্যক্তি দলীয় স্লোগান দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্লোগানদানকারী ব্যক্তির নাম সাব্বির। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভিডিওটি ইউনিয়নের একটি শাটারযুক্ত দোকানঘরের ভেতরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও, ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ছবিগুলো টাঙানোর পরপরই সাব্বির নামে ওই ব্যক্তি উপস্থিত কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে দলীয় স্লোগান দেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিডিওতে দেখা স্থানটি একটি শাটারযুক্ত দোকানঘর। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X