বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির এখন কার্যকর নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থা নেই। হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে তার ধারণা ছিল, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, “আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, কিন্তু আমার মনে হয়েছে তারা আমাদের ওপর আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।”

ট্রাম্প আরও দাবি করেন, পরিস্থিতির কারণে ইসরায়েল হামলা চালাতে বাধ্য হয়েছে। তার বক্তব্য, সামগ্রিক প্রেক্ষাপটে ইসরায়েলের পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে উঠেছিল।

ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যেসব ব্যক্তিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিবেচনায় রাখা হয়েছিল, তাদের অনেকেই নিহত হয়েছেন বলে তার কাছে তথ্য রয়েছে। ফলে দ্রুত বিকল্প নেতৃত্ব খুঁজে পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি যুক্তরাজ্য ও স্পেন–এর প্রতিও অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ভারত মহাসাগরের দিয়োগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে লন্ডন শুরুতে রাজি হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন