শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপকূলের সর্বশেষ কয়েকটি শহর দখল করে। পরে তারা বাব আল-মান্দেব প্রণালির কয়েকটি দ্বীপেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানা গেছে।

হুতিদের এই অগ্রযাত্রায় বাব আল-মান্দেবের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত, বাব আল-মান্দেব ছিল তার বিকল্প গুরুত্বপূর্ণ নৌপথ।

বৃহস্পতিবার ভোরে হুতির যোদ্ধারা উপকূলীয় শহর মোখায় পৌঁছান। পরে তারা উপকূলের কাছের কয়েকটি দ্বীপ দখলে নেয়।

ইয়েমেন সরকারের সূত্র জানায়, হুতিরা বাব আল-মান্দেবের উপকূলবর্তী ধুবাব শহরেও পৌঁছেছে।

সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুতিদের বহনকারী নৌযানগুলো প্রণালির মাঝখানে অবস্থিত মায়ুন দ্বীপে পৌঁছে যায়। দ্বীপটি পেরিম নামেও পরিচিত। সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি সূত্র বলেন, ‘বাব আল-মান্দেব এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কাজ হুতিরা সম্পন্ন করেছে।’

সানাভিত্তিক ইয়েমেন প্রেস এজেন্সি মাঠপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হুতিরা প্রণালির ওপর নজরদারি করা আল-ওমারি সামরিক শিবির দখল করেছে।

তবে সানা থেকে আল জাজিরার প্রতিবেদক নাবিল আল-ইউসেফি জানান, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে হুতি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank