

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আমেরিকান কনস্যুলেটের আশপাশের একটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, মার্কিন কনস্যুলেটের কাছে কথিত একটি ড্রোন হামলার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সে সময় কিছু ক্ষয়ক্ষতির খবর মিললেও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আঞ্চলিক বিভিন্ন সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
মন্তব্য করুন
