রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ছাড়তে চায় ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ–জলাভূমিতে সাপ ও কুমিরের মত প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত।

ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশে নিরাপত্তা জোরদারে দীর্ঘ নদীপথ–জলাভূমিতে সাপ ও কুমিরের মত প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। প্রায় ১৭৫ কিলোমিটার নদীপথ ও জলাভূমি এলাকায় সাপ ও কুমিরের মতো সরীসৃপ ছেড়ে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফেডারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব নয়, সেসব ‘ঝুঁকিপূর্ণ’ অংশে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই ধারণা বিবেচনায় আনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওইসব সীমান্ত এলাকায় ইতিমধ্যে ড্রোন নজরদারি, জিপিএস-ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা এবং থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কিছু স্থানে অবৈধ চলাচল ঠেকাতে বিদ্যুতায়িত ব্যবস্থাও চালু রয়েছে।

বিএসএফ প্রধান প্রবীণ কুমারের সভাপতিত্বে ফেব্রুয়ারির বৈঠকের পর মার্চ মাসেও নয়াদিল্লির সদর দপ্তরে বিষয়টি নিয়ে আরেক দফা আলোচনা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছেও এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মতামত ও অগ্রগতি জানাতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন