

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। ট্রাম্পের ভাষ্য, তাদের কাছে প্রাপ্ত তথ্য থেকে মনে হচ্ছে এই খবরটি ‘সত্য’।
তিনি জানান, ইরানের অনেক শীর্ষ নেতাও এই হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি এবিসি নিউজকে একই কথা জানিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের অভিযান ইতোমধ্যেই সফল হয়েছে বলেও মন্তব্য করেছিলেন।
ইসরাইল ডিফেন্স ফোর্স তাদের প্রাথমিক হামলার ধাপে ইরানের প্রতিরক্ষা নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করার দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আলি শামখানি, মোহাম্মদ পাকপুর ও আজিজ নাসিরজাদেহের ছবি ও প্রোফাইল পোস্ট করেছে। তবে সর্বোচ্চ নেতা খামেনির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন, খামেনি ‘নেই’ এমন ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইতোমধ্যেই ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইরানের নেতৃত্বের অনেকেই বেঁচে নেই। আমরা সবাইকে চিনি না, তবে অনেকেই নেই।’
সম্ভাব্য নতুন ইরানি নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না, তবে এক সময় তারা জানতে চাইবে আমি কাকে দেখতে চাই।’
পাম বিচে অবস্থানরত ট্রাম্প জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংবাদ সম্মেলন ডাকার কোনো পরিকল্পনা নেই। তবে তিনি সামরিক অভিযানের পক্ষে প্রশাসনের যুক্তি তুলে ধরতে একটি সংক্ষিপ্ত ব্রিফিং কলে অংশ নেন।
মন্তব্য করুন

