বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে ঘুম থেকে জাগাতে বিশেষ এক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে—এমন দাবি নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ ওই নারীকে মজা করে ‘দ্য জ্যাপার’ নাম দিয়েছেন। তবে এ দাবির কোনো সত্যতা নিশ্চিত হয়নি।

ঘটনার সূত্রপাত গত ১০ আগস্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর। ভাইরাল হওয়া ওই ফুটেজে ট্রাম্পকে কয়েকবার চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। অনেকের দাবি, তিনি যেন ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলেন।

ভিডিওতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা এক নারীকে মাঝেমধ্যে নিজের পেটের কাছে হাত দিতে দেখা যায়। একই সময়ে ট্রাম্প চোখ মেলে তাকাচ্ছেন—এমন দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দুটির মধ্যে যোগসূত্র খুঁজতে শুরু করেন।

এরপরই ছড়িয়ে পড়ে ‘মিস্ট্রি বুজার লেডি’র গল্প। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করেন, ওই নারীর পেটে একটি বিশেষ বাটন বা বুজার রয়েছে। ট্রাম্প চোখ বন্ধ করে ফেললে তিনি সেটি চাপ দেন এবং ট্রাম্প জেগে ওঠেন—এমনটাই তাদের কল্পনা।

এক ব্যবহারকারী লেখেন, ওই নারীর পেটে একটি বাটন লাগানো আছে এবং ট্রাম্প ঘুমিয়ে পড়লে তিনি হাত দিয়ে সেটি চাপেন। এ কারণেই তাকে ‘দ্য জ্যাপার’ বলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে লেখেন, ‘দ্য জ্যাপার’ পেটে থাকা বাটন চাপ দিয়ে ‘স্লিপি ডন’কে জাগিয়ে তোলেন। অন্য একজন মন্তব্য করেন, ট্রাম্পকে যেন ত্রুটিপূর্ণ ল্যাপটপের মতো রিবুট করা হচ্ছে।

তবে সবাই যে এই দাবি বিশ্বাস করেছেন, তা নয়। অনেকে এ তত্ত্বের অসংগতিও তুলে ধরেছেন। তাঁদের যুক্তি, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারীর পক্ষে তাঁর চোখ বন্ধ হয়েছে কি না, তা দেখা কঠিন। আবার কেউ কেউ বলেছেন, প্রেসিডেন্টকে ঘুম থেকে জাগানোর এমন দায়িত্ব থাকলে ক্যামেরার সামনে না থাকাই বেশি সুবিধাজনক হতো।

ভাইরাল ভিডিওতে থাকা ওই নারী হলেন ২৭ বছর বয়সী রক্ষণশীল গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার জেমি লি ফ্র্যাঙ্কলিন। তিনি ‘দ্য কনজারভেটর’ নামের একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি নিজেকে সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, ফ্যাশন, সৌন্দর্য ও নারীত্বের সংযোগস্থলে কাজ করা একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়।

ফ্র্যাঙ্কলিন এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করেছেন। তবে ‘দ্য জ্যাপার’ হিসেবে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

ট্রাম্পের ঘুমঘুম ভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা অবশ্য নতুন নয়। এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ও কথিত ঘুমঘুম ভাব নিয়ে ট্রাম্প নিয়মিতই তাঁকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করতেন। এবার একই ধরনের মন্তব্যের লক্ষ্য হচ্ছেন ট্রাম্প নিজেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন