

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ কোরিয়ার হোয়াসং এলাকায় প্রবাসী ও মৌসুমি শ্রমিকদের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ এবং শ্রম শোষণ বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা লাল পোশাক পরিহিত অবস্থায় ব্যানার হাতে সড়কে মিছিল করেন। ব্যানারে মৌসুমি শ্রমিক ও মৎস্য শ্রমিকদের নিয়োগ ও কর্মসংস্থান সরকারি তত্ত্বাবধানে নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মানবপাচার ও শ্রম শোষণ সম্পূর্ণরূপে বন্ধের দাবিও তুলে ধরা হয়।
মিছিল চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল“শ্রমিকদের কাজ ছাড়া স্বাধীনতা নেই।” বক্তারা বলেন, কাজের সুযোগ ও নিরাপত্তা ছাড়া প্রকৃত স্বাধীনতা অর্থহীন। তারা অভিযোগ করেন, ক শ্রমিক বিদেশে বা বিভিন্ন খাতে কাজ করতে গিয়ে প্রতারণা ও শোষণের শিকার হচ্ছেন।
বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, আইন মেনেই তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ চলাকালে সড়কের যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।
মন্তব্য করুন