মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনিকে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ এএম আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ এএম
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি
expand
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর।

বুধবার (৪ মার্চ) বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত শনিবার সকালে ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার পিতাকে সমাহিত করা হয়েছিল।

জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানানো হয়নি ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন