শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

চলতি বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার-ছয়টি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া একই সময়ে টানা ৬ থেকে ১০ দিন বজ্র বৃষ্টির শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন মাসে (সেপ্টেম্বর-নভেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে এ সময়ে দেশে তিন-পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank