শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল ।। ছবি: সংগৃহীত
expand
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আর্চারির ইতিহাসে নতুন অধ্যায় লিখল কম্পাউন্ড পুরুষ দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ফাইনালে ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল।

টুর্নামেন্টের আগে বাংলাদেশ একক বা মিশ্র কোনো ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি। তবে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে উঠে সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশের আর্চারিতে এতদিন বড় সাফল্য এসেছে মূলত রিকার্ভ বিভাগে। গত বছর একই আসরে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন আর্চার আব্দুর রহমান আলিফ। এবার কম্পাউন্ড বিভাগেও গুরুত্ব বাড়ানোর ফল স্পষ্ট হলো স্বর্ণ জয়ের মাধ্যমে।

এ বিজয়ের পর বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবং এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন