মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার জোড়া গোলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
হামজা দেওয়ান চৌধুরী
expand
হামজা দেওয়ান চৌধুরী

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে লাল-সবুজরা। খেলা শুরুর মাত্র দুই মিনিট পর দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতার গোল করেন দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন। এরপর ৫০তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখানেও নির্ভুল শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হামজা।

এর আগে ২৯তম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খায় বাংলাদেশ। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পরিবর্তন আনেন। জুনিয়র সোহেল রানার জায়গায় মাঠে নামান শামিত সোমকে। পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ম্যাচে গতি পায় এবং শেষ পর্যন্ত এগিয়ে থেকে ম্যাচ শেষ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank