

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে চোটের অস্বস্ত্বি নিয়ে মাঠ ছাড়লেও লিওনেল মেসির চোট গুরুতর নয় বলে জানা গেছে। ফলে আসন্ন প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ ক্যাম্পে তাকে পাওয়া নিয়ে শঙ্কা কাটছে আর্জেন্টিনা শিবিরে।
গত রোববার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশের ছিলেন লিওনেল মেসি। এদিন দলের ৬-৪ গোলের জয়ে বড় অবদানও ছিল তার। গোলের দেখা না পেলেও ২টি অ্যাসিস্ট করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
তবে ম্যাচের ৭৩তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে হঠাৎ মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ সামনে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে উদ্বেগ তৈরি করে সমর্থক ও কোচিং স্টাফদের মধ্যে।
ম্যাচের পর মেসির শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম দোবলে আমারিজা জানিয়েছে, তার কোনো বড় ধরনের চোট ধরা পড়েনি। মূলত পেশির ক্লান্তি ও হালকা টানের কারণেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। চিকিৎসকদের মতে, এতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কোনো আশঙ্কা নেই।
এদিকে এমন খবরে, আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিও পরিস্থিতি নিয়ে স্বস্তিতে আছেন। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিশ্বকাপের আগে নির্ধারিত প্রীতি ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা রয়েছে।
