শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ একাধিক তারকা ফুটবলার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:৫৪ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

একাধিক তারকা ফুটবলারকে ছাড়াই আসন্ন ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। ঘোষিত এ দলে বাদ পড়েছেন, ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড ফিল ফোডেন এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো তারকারা। এছাড়া বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ার এবং চেলসির আলোচিত মিডফিল্ডার কোল পালমারও।

তবে দলে ঠিকই জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ঘোষিত দলে অন্যতম বড় চমক ইভান টোনি। ইংল্যান্ডের হয়ে এক বছর খেলেননি এই স্ট্রাইকার। সেনেগালের বিপক্ষে হেরে যাওয়া প্রীতি ম্যাচে খেলেছেন কয়েক মিনিটের জন্য। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে ৩২ গোল করেই টুখেলের নজরে পড়েছেন তিনি। এছাড়া জায়গা হয়েছে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। ওয়াটকিনস সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন।

সংবাদ সম্মেলনে থমাস টুখেল বলেন, ‘ফোন কলের সময়ও আমি তাঁদের আবেগ অনুভব করতে পারছিলাম। তাই আমি সেই সব খেলোয়াড়দের ফোন করেছিলাম যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। আমি তাঁদের ফোন করেছিলাম কারণ আমি অন্তত তাঁদের কাজের জন্য কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চেয়েছিলাম।’

ইংল্যান্ড আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ঘানা এবং চার দিন পর পানামার মুখোমুখি হবে।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও'রাইলি (সবাই ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহ্যাম)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজি (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ারন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল, নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন