

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যেকোনো ফুটবলারের জন্যই ফিফা বিশ্বকাপ একটি স্বপ্নের আসর। কিন্তু হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের পাশাপাশি আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েস। এর ফলে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল।
আবেগঘন এক বার্তায় স্বপ্ন ভঙের কথা নিজেই লিখেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এ ফরোয়ার্ড। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, গুরুতর হাঁটুর চোটে পড়েছেন তিনি।
এক বিবৃতিতে লস ব্লাঙ্কোস জানিয়েছে, ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষায় রদ্রিগোর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং ল্যাটেরাল মেনিসকাসে চিড় ধরা পড়েছে। এ চোটের কারণে আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
লা লিগায় সোমবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো। ওই ম্যাচেই তিনি চোট পান। ম্যাচ চলাকালীন খেলা চালিয়ে গেলেও পরদিন পরীক্ষায় চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়।
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টেন্ডোনাইটিসের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর সম্প্রতি দলে ফিরেছিলেন।
এদিকে, ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপজয়ী দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসরে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তার পরিকল্পনায় রদ্রিগোকে পাচ্ছেন না। বিষয়টি যেমন ব্রাজিলের জন্য ধাক্কা, তেমনি রিয়াল মাদ্রিদের জন্যও বড় ক্ষতি। কারণ, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও বর্তমানে হাঁটুর চোটে মাঠের বাইরে রয়েছেন।
মন্তব্য করুন
