সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বয়কট’ থেকে ফিরেই রোনালদোর গোল, জিতল আল নাসর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠে ফিরলেন ত্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে অসন্তুষ্ট হয়ে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট করেন তিনি।

তবে শেষ পর্যন্ত মন-মালিন্যের অবসান ঘটিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল ফেতেহার বিপক্ষে মাঠে নামেন তিনি। এ ম্যাচে তার করা গোলে ২-০ ব্যবধানে জয় পায় আল নাসর।

সম্প্রতি দলবদলের বাজারে তার দল প্রত্যাশা অনুযায়ী বড় বিনিয়োগ করতে না পারায় রোনালদো ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে, প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমার মতো তারকাকে দলে টানলে নিজের ক্লাবের পিছিয়ে থাকা তিনি মেনে নিতে পারেননি।

পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ খেলেননি তিনি। এমনকি এই সময়ের মধ্যে দলের অনুশীলনেও যাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

এদিকে ‘বয়কট’ সিদ্ধান্ত থেকে ফেরার ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নেমে ১৮ মিনিটে গোল করেন তিনি। এই জয়ে আল নাসর সৌদি প্রো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট পেছনে তারা।

চলতি লিগ মৌসুমে ১৮তম গোল করলেন রোনালদো। গোল্ডেন বুটের দৌড়ে আল কাদসিয়াহর জুলিয়ান কুইনোন্সের পাশে বসলেন তিনি। আল আহলির ইভান টনির চেয়ে দুই গোল পেছনে পর্তুগিজ তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X