

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাঁচা-মরার লড়াইয়ে পারল না উরুগুয়ে। আরও একবার চল্লিশ পেরুনো গোলরক্ষক ফার্নেন্দো মুসলেরাকে প্রথম একাদশে রেখে বড় ভুল করলেন কোচ মার্সেলো বিয়েলসা। মুসলেরার ভুলে গোল হজম করে স্পেনের কাছে হেরে নকআউটের আগেই বিদায় নিল দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
মেক্সিকোর গুয়েদালহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। ৪২ মিনিটে একমাত্র গোল আসে আলেক্স বায়েনার কাছ থেকে। তবে তার নেওয়া সোজা শট হাত ফসকে গোলে পাঠানোর দায় মুসলেরার। এই গোল হজম করার পর মুসলেরাকে তুলে সের্জিও রোচেটকে নামান কোচ, তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে।
পঞ্চম বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক আগের ম্যাচগুলোতেও ভুল করে গোল হজম করেছিলেন।
এই হারে তিন ম্যাচ থেকে উরুগুয়ের অর্জন কেবল দুই পয়েন্ট। প্রথম দুই ম্যাচে তারা কেপ ভার্দে ও সৌদি আরবের মতো দলের বিপক্ষে জয় বের করতে পারেনি। অন্য দিকে তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে তাদের উপরে থেকে যায় কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে ম্যাচে ড্র করলেও কেপ ভার্দেকে গোল ব্যবধানে পেছনে ফেলে নকআউটে যেত উরুগুয়ে। কিন্তু শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও লাভ হয়নি।
তৃতীয় সেরা আট দলের একটি হওয়ারও সুযোগ নেই উরুগুয়ের। কারণ আটটির বেশি দলের অন্তত তিন পয়েন্ট আছে। উরুগুয়েকে বিদায় করা স্পেন ৭ পয়েন্ট নিয়ে হলো গ্রুপ সেরা। কেপ ভার্দের কাছে প্রথম ম্যাচ ড্র করার পর পরের দুই ম্যাচই জিতল আসরের হট ফেভারিটরা। নকআউটে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়।
