

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্পেন।
স্পেন আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। এই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উরুগুয়ের সামনে কঠিন সমীকরণ। শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত ড্র করতেই হবে। হারলে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।
এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে গেছে স্পেন। গোলটি করেছেন আলেক্স বায়েনা। ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার দিকে। প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন বায়েনা। বলটি দুই হাতে ঠেকিয়েও নিয়ন্ত্রণে রাখতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে ধীরে ধীরে বল জড়িয়ে যায় জালে।
