বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহরে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণ শক্তির স্কোয়াড সাজানো হয়েছে। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল, যেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

২৯ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে লিটন-বাহিনী। জিতলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর। আর ৩ অক্টোবর হবে পদক নির্ধারণী ম্যাচ।

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পূর্ণ শক্তির স্কোয়াডই পাঠাচ্ছে। আফগানিস্তান মূল দলের অনেককে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও প্রথম সারির দল পাঠাচ্ছে বাংলাদেশের মতো।

বাংলাদেশের স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে নতুন করে আলোচনায় আসা সাব্বির রহমানের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank