

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করেছে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান, কিন্তু ৪৪.৫ ওভারের বেশি টিকতে পারেনি তারা।
ইব্রাহিম জাদরান একাই লড়াই করে ১৪০ বলে ৯৫ রান করেন। তার বাইরে কেউ দাঁড়াতে পারেননি। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট, মেহেদী হাসান মিরাজ ঝুলিতে ভরেন তিনটি।
প্রথম দিকেই গুরবাজ (১১), সেদিকুল্লাহ (৮), শহিদি (৪) ও ওমরজাই (০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে আফগানরা। শেষ পর্যন্ত জাদরানের ধৈর্যশীল ইনিংসেও দল বড় স্কোর গড়তে পারেনি।
সিরিজে টিকে থাকতে এখন টাইগারদের করতে হবে ১৯১ রান।
মন্তব্য করুন
