শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি ইভেন্টে আয়োজকত্ব হারাতে পারে ভারত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।শুরুতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। তবে তা নাকচ করে দেয় আইসিসি।

এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্বিচারিতার অভিযোগ তোলে এবং গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়। যদিও শেষ পর্যন্ত আইসিসি, বিসিবি এবং পিসিবি’র যৌথ আলোচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সড়ে আসে পাকিস্তান।

তবে বিতর্ক থামলেও সমালোচনা এখনো থামেনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হারল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অস্থিরতার প্রভাব ভবিষ্যতের বৈশ্বিক আসরেও পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতের হাতে থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সেই আয়োজন ঝুঁকির মুখে পড়তে পারে। ২০৩১ সালের বিশ্বকাপের সহআয়োজক হিসেবে বাংলাদেশের ভূমিকাও এ ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়তে পারে।

২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি, বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি হাইব্রিড মডেল চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে বৈশ্বিক টুর্নামেন্টে ম্যাচ খেলবে না। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হবে।

সেই চুক্তি অনুযায়ী, গত বছর পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক থাকলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সহআয়োজক হিসেবে যুক্ত করা হয়।

এদিকে ভারত-পাকিস্তানের এমন টানাপোড়েনের কারণে সম্প্রচার ও বাণিজ্যিক আয়ের বড় অঙ্ক ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনায় পড়ে আইসিসি। চলমান বিশ্বকাপে যদি ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে না গড়াতো তাহলে আইসিসি হাজার কোটি টাকার রাজস্ব হারাতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যদিও শেষ পর্যন্ত সেই জটিলতা আর তৈরি হয়নি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আইসিসি বিকল্প আয়োজক নিয়ে আলোচনা শুরু করেছে।

সেক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে। অস্ট্রেলিয়া এর আগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সফলভাবে আয়োজন করেছে। দর্শক উপস্থিতি ও সম্প্রচার সাফল্যের দিক থেকেও দেশটি ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup