শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ নেই, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম ।। ছবি: সংগৃহীত
expand
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম ।। ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহুর্তে যুক্ত হয়েছে স্কটল্যান্ড। তবে এরই মধ্যে টাইগারদের বাদ দেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে ৫-৬ জন মানুষও চোখে পড়ছে না।

টুর্নামেন্টটির এবারের আসরে গ্রুপ ‘সি’তে ছিল ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদশের চার ম্যাচের মধ্যে ৩টিই হওয়ার কথা ছিল কলকাতায়। বাকি অন্য ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ইডেন গার্ডেন্সে টিকিট বিক্রির হার খুবই নিম্নমানের। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকা স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট ২১ হাজারেরও কম টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের মাত্র ২৯১৭টি, স্কটল্যান্ড-ইতালি ম্যাচের ৩৪৮টি, ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ২০৭৫টি এবং ইংল্যান্ড-ইতালি ম্যাচের ৪৯৭০টি টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বের বাইরে ও সুপার এইট মিলিয়ে সর্বসাকুল্যে ৯ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ অংশগ্রহণ না করার কারণে দর্শক আগ্রহ হারিয়েছেন। তাছাড়া স্বাগতিক ভারতের কোনো ম্যাচ নেই কলকাতার এই স্টেডিয়ামে।

যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) জানিয়েছে, টিকিট বিক্রিতে লোকসানের মুখে পড়েনি তারা। কারণ তারা ম্যাচ আয়োজনের জন্য পূর্বনির্ধারিত ফি পাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X