মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। বৈশ্বিক এই টুর্নামেন্টের এবারের আসরের জন্য ৪০ জন ধারাভাষ্যকারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে সংস্থাটি।

আইসিসির ঘোষিত ধারাভাষ্যকারদের এ তালিকায় বাংলাদেশ থেকে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান।

এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। তাদের সঙ্গে আছেন অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনুস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন।

এছাড়া ভারত ও শ্রীলঙ্কার সম্প্রচার দলের অংশ হিসেবে থাকবেন হার্শা ভোগলে, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইডু, বাজিদ খান, রাউনক কাপুর ও নেইল ও’ব্রায়েন।

এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো আইসিসি টিভির ধারাভাষ্যে অংশ নিচ্ছেন।

এর আগে গত ৩০ জানুয়ারি টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকাও প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় বাংলাদেশ থেকে আছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অর্ন্তভুক্ত করে আইসিসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন