বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া হজ ইসলামি আইনের পরিপন্থী: হারামাইন শরীফ প্রধান

মো. কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সৌদি আরবে হারামাইন শরীফের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, অনুমতি ছাড়া হজ পালন ইসলামি আইনের পরিপন্থী।

পবিত্র হজ পালনের ক্ষেত্রে যথাযথ অনুমতি না নিলে তা ইসলামি আইনের পরিপন্থী বলে ঘোষণা করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

আসন্ন হজ উপলক্ষে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পারমিট ছাড়া হজ নয়—এই নীতিটি শরিয়তের উচ্চতর লক্ষ্যগুলোর সঙ্গে সরাসরি সংগতিপূর্ণ। ইসলামি শিক্ষা সব সময় মানুষের কল্যাণ সাধন এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। পারমিট ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা মূলত এই লক্ষ্যগুলোই পূরণ করে।

সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ। বায়তুল্লাহ গিয়ে সেলফি না তুলে ইবাদতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিভিন্ন বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামি আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

তিনি আরও বলেন, হজের পারমিট সংগ্রহ করা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ইসলামি আইন বা ফিকাহ শাস্ত্রের আলোকে একটি ধর্মীয় দায়িত্ব। সেই সঙ্গে হজের সেবা কার্যক্রম সহজতর করার জন্য সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন