মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে কোরআন খতম আজ রাত

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। তারাবির নামাজে মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।

সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে।

এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক বিভাগ জানিয়েছে, রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতমকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নামাজের সময় মসজিদের শিষ্টাচার ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতিবছর মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতমের দিন কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এদিকে মসজিদুল হারামের কোরআন খতমের দিন মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় প্রবেশ করতে পারবে না।

পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতমে ইমামতি করবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন