

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র রমজানে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গণ ও মদিনার মসজিদে নববীর রমজান উপলক্ষে মুসল্লি ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে মসজিদুল হারাম প্রাঙ্গণে মোবাইল ফোন চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।
মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে চার্জিং লকারভিত্তিক নতুন এই সেবা চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ইবাদতে ব্যস্ত থাকার সময়ও নিরাপদে থাকতে পারবেন হাজি ও ওমরাহযাত্রীরা। প্রতিটি স্টেশন ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদভাবে নকশা করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে। নামাজ, তাওয়াফ বা ওমরাহর আচার-অনুষ্ঠানের একটি অংশ সম্পন্ন করার জন্য এ সময়টুকু যথেষ্ট বলেই নির্ধারণ করা হয়েছে।
এতে করে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ নিজ চাবি ব্যবহার করে চার্জ দেওয়া ফোন সংগ্রহ করতে পারবেন।চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে, যেন সহজেই সেবাটি নিতে পারেন মুসল্লিরা। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র ব্যবহারকারীই তার মোবাইল ফোনটি সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবেন না। চার্জিং স্টেশন ছাড়াও মুসল্লিদের জন্য বিভিন্ন আধুনিক সেবা যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক কার্ট, শিশু পরিচর্যা কেন্দ্র, বহুভাষিক দিকনির্দেশনা সেবা এবং নুসুক অ্যাপের মাধ্যমে নেভিগেশন ও বুকিং সুবিধা নিতে পারবেন।
হজ ও ওমরাহ পালনকারীদের জন্য প্রযুক্তিনির্ভর আধুনিক সেবার আরেকটি সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
হাজি ও ওমরাহযাত্রীরা। প্রতিটি স্টেশন ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদভাবে নকশা করা হয়েছে।বিবেচনায় নিয়ে চার্জিং লকারভিত্তিক নতুন এই সেবা চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।
মন্তব্য করুন