মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ এএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ এএম
ভিসি চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ডাকসু নেতারা
expand

মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব রাষ্ট্রকে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

রোববার (১ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় তারা এ আহ্বান জানান। এ সভা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজার পর অনুষ্ঠিত হয়।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আদর্শিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু এই আগ্রাসন, সাম্রাজ্যবাদ ও জায়নিজমের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আজ ইরানে যে হামলা হচ্ছে, একসময় অন্য মুসলিম দেশগুলোতেও এমন হামলা ঘটতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এসময় ডাকসু নেতারা আরও মন্তব্য করেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর কারণে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা উচিত ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank