শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের মিটিংয়ের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও একটা পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে বিশেষ করে মামুনুল হকের আসন, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের আসন, ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে এবং প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, যে প্ল্যানের কথা আমরা শুনেছি সে প্ল্যানের একটা বাস্তবায়ন হবে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে সে ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।

তিনি বলেন, নির্বাচনের পর দিন প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এলাকাছাড়া করা হচ্ছে। তাদের কাছে এ দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, এই নির্বাচনে দুটি পক্ষ ছিল। একটি পক্ষ সংস্কার ও বিচারের পক্ষে ছিল। আরেকটি পক্ষ ছিল যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। আমরা দেখেছি, গণভোটে ‘হ্যাঁ’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা ১১ দলকেও ভোট দিয়েছেন। সে হিসেবে ১১ দলের বিজয়ী হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X