বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
expand

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় পর্বে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানীর উত্তরাস্থ লাভ লীন কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীকে দ্বিতীয় পর্বে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব। তোমরা যারা এ+ পেয়েছো, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে টিকে থাকার লড়ায়ে অবতীর্ন হয়েছি তা আমাকে শেষ গন্তব্য পর্যন্ত যেতে হবে। সফলতার জন্য অধ্যবসায় দরকার এছাড়া টিকে থাকা যায় না। অন্ততপক্ষে দুটি বছর সর্বোচ্চ চেষ্টা করে অধ্যাবসায় চালিয়ে যাওয়া উচিত। আর কারো কোন ভালো অবস্থা যেন আমাদেরকে হতাশ না করে।

তিনি আরও বলেন, ক্যারিয়ারের অনেকগুলো পথ আছে কোন এক জায়গায় চান্স না পেলে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে নিজেকে তৈরি করতে হবে। তোমার কাছে যখন যে সুযোগ থাকে তখন তা কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। জীবনের এ পর্যায়ে আল্লাহ তা'আলা আমাদেরকে যতটুকু সম্মান দান করেছেন তা সর্বোচ্চটুকু রক্ষা করা উচিত।

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জীবনের এক পর্যায়ে মানুষ সফল হলে সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল সফল হয়ে অহংকারী হয়ে যায়, আরেকদল সফল হয়ে আরও বেশি বিনয়ী হয়ে যায়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি বিশ্বাস করি, তোমরা একদিন অনেক বড় হবে। তোমাদের জীবনে সাফল্য আসবে, তোমরা অনেক দূর এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। তবে সাফল্য যেন কখনো তোমাদের অহংকারী না করে। যত বড় হবে, তত বেশি বিনয়ী হবে। বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব ভুলে যাবে না।

ছাত্রশিবির প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ স্থানে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য উৎসাহিত করে । প্রত্যেক শিক্ষার্থীর ব্যাপারে ছাত্রশিবিরের প্রত্যাশা হল সে সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিবে ও মুত্তাকী হিসেবে নিজেকে গড়ে তুলবে আর ছাত্রশিবির নিজ সিলেবাস, প্রোগ্রাম ও ট্রেনিংকে এভাবে সাজিয়েছে।

তিনি আরও বলেন, সফল হতে চাইলে সবার আগে নিজের মন থেকে বিশ্বাস করতে হবে—আমি পারব, আমরা পারব। সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, এরপর বিশ্ববিদ্যালয় জীবন। এই দীর্ঘ পথচলায় আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম করলে ইনশাআল্লাহ তোমরা সফল হবে।

তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের পাশে দাঁড়ানো এবং বিনয়ের সঙ্গে চলার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, আত্মশুদ্ধি, কোরআন-হাদিসের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েম। শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক রেজাউল করিম শাকিল ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank