রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হামলায় আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম
চট্টগ্রামে হামলায় আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার
expand
চট্টগ্রামে হামলায় আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলামকে দেখতে রাজধানীর শ্যামলীর পঙ্গু হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এমপি মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলামকে দেখতে যান মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি আহত শিক্ষার্থী ও শিবির নেতা আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন