শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ।। ছবি: সংগৃহীত
expand
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ।। ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫-এ ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

এসময় তিনি হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এ সময় আহ্বান জানান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানালেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন