রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতা ও উপ নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান ও ডা. তাহের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
ডা. শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
expand
ডা. শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। উপ নেতা হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গত ১২ মার্চ সংসদের স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত একটি আদেশে এই প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্গের নেতা শফিকুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি ও বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে বলা হয়, 'বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১' অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন