শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
expand
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাসকে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তিনি মহান রবের কাছে মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন।

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন