মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালিক ও শ্রমিকদের দূরত্ব কমিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:১৮ এএম
ইফতার মাহফিলে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
ইফতার মাহফিলে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শিল্প কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, একদল স্বার্থান্বেষী ব্যক্তি মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন। মালিক ও শ্রমিকের মধ্যে সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতাই হওয়া উচিত। মালিক কর্মসংস্থান সৃষ্টি করেন, আর শ্রমিক তাঁর শ্রম ও দক্ষতায় প্রতিষ্ঠানকে সচল রাখেন। এই সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে একটি মানবিক সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, যাঁরা আল্লাহ তাআলাকে ভয় করেন, তাঁদের কাছে আল্লাহর সব সৃষ্টিই নিরাপদ। দরদি সমাজ গঠনের লক্ষ্যে মালিক-শ্রমিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পবিত্র রমজান প্রসঙ্গে আমিরে জামায়াত বলেন, রমজান ধ্বংস বা বিভেদের বার্তা নয়; এটি সংযম, আত্মশুদ্ধি ও রহমতের মাস। তিনি দোয়া করেন, এই রমজান যেন সবার জীবনে রহমত, শান্তি ও ঐক্য বয়ে আনে।

এ সময় সব মানুষের সমান সম্মান নিশ্চিত করে একটি দরদী রাষ্ট্র গঠন করারও আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, মালিক-শ্রমিক একে অপরের পরিপূরক। তাই এর মাঝে কোনো সংঘাত রাখা যাবে না।

শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আ. ন. ম. শামসুল ইসলামের সভাপতিত্ব করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন