মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সসহ ১৪ দফা ইশতেহার ঘোষণা জামায়াত প্রার্থীর 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থী  ড. আব্দুল মান্নান
expand
ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থী  ড. আব্দুল মান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থী।

১৪ দফা নির্বাচনী ইশতেহার সমূহ:

১. ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ: পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ও পার্ক সংস্কার, স্থানীয় সংস্কৃতি রক্ষা এবং বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করে পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা।

২. দুর্নীতি ও জননিরাপত্তা: দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, জাতীয় মনিটরিং সেল গঠন ও ওয়ার্ডভিত্তিক নিরাপত্তা কমিটি।

৩. শিল্প ও বাণিজ্য: তিন বছর গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য না বাড়ানো, ব্যবসায়ীদের জন্য ওয়ান-স্টপ অনলাইন সেবা ও বিজনেস ইনোভেশন হাব।

৪. সামাজিক নিরাপত্তা: সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছ বাস্তবায়ন, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের আবাসন ও মৌলিক সেবা নিশ্চিতকরণ।

৫. শিক্ষা: ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ, আইটি পার্ক ও শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণ।

৬. স্বাস্থ্য: আধুনিক সরকারি হাসপাতাল, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ডে-কেয়ার সেন্টার স্থাপন।

৭. অবকাঠামো ও নগরায়ন: সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসন।

৮. পরিবেশ ও বর্জ্য: ‘সবুজ ঢাকা-৬’ গড়তে ছাদকৃষি, পার্ক উদ্ধার ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।

৯. নারী ও শিশু: ব্রেস্টফিডিং কর্নার, নারী উদ্যোক্তা সহায়তা ও শিশু বিনোদন সুবিধা সম্প্রসারণ।

১০. যুব ও ক্রীড়া: খেলার মাঠ উদ্ধার, ক্রীড়া একাডেমি, কমিউনিটি সেন্টার ও ডিজিটাল লাইব্রেরি।

১১. প্রবাসী ও কর্মসংস্থান: গ্লোবাল স্কিলস ডেভেলপমেন্ট হাব ও কর্মসংস্থান ইনকিউবেশন সেন্টার।

১২. ডিজিটাল সেবা: প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল নাগরিক সেবা কেন্দ্র ও অভিযোগ জানানোর মোবাইল অ্যাপ।

১৩. ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণ।

১৪. সুশাসন ও জবাবদিহিতা: এমপির স্থায়ী কার্যালয়, নিয়মিত নাগরিক মতবিনিময় ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত।

এছাড়া ইশতেহার ঘোষণার পরেও ছিলো প্রশ্নোত্তর পর্ব। যেখানে ঢাকা-৬ আসনের ভোটারগণ সরাসরি প্রশ্ন করার মাধ্যমে তারা প্রশ্নের উত্তর পেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X