

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক শক্তিসহ মোট ২২টি দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ক্ষমতাসীন ১৪ দলের বিরুদ্ধে বিচার দাবি করেছে।
সোমবার বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, দোষীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে রাশেদ খান বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও জানান, নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শিগগিরই সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে বিভাজন ভুলে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়েও সবাই সম্মত হয়েছেন।
রাশেদ খান বলেন, “নূরের ওপর হামলাটি ছিল একটি টেস্ট কেস—তারা দেখতে চেয়েছে, এ ঘটনায় কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।”
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সভায় অংশ নেওয়া ২২টি দল ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে এবং শহীদ মিনারে যৌথ সংহতি সমাবেশ আয়োজনের ব্যাপারেও সবাই একমত হয়।
মন্তব্য করুন
