সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রিজভী

বিদ্রোহ আর আন্দোলনের চিরন্তন প্রেরণা নজরুল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:০০ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও জাতীয় ও সামাজিক জীবনে সব সময় প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন নজরুল। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল ছিলেন বড় প্রেরণার নাম।

তিনি বলেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজের প্রেরণায় নজরুল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তার প্রতিটি কাজে নজরুল অনুপ্রেরণা। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নজরুল বর্ষে বছরব্যাপী স্মরণ করা হবে তাকে। জাতীয় ও সামাজিক জীবনে নজরুল সব সময় প্রাসঙ্গিক। তিনি উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশকে অনুপ্রাণিত করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন